বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে বানের পানিতে তলিয়ে গেছে ১৫ হাজার হেক্টর জমির ফসল চোখে সর্ষে ফুল দেখছেন কৃষকরা নবীগঞ্জের মার্কুলী সড়ক মরণ ফাঁদে পরিণত ॥ ভোগান্তিতে লাখো মানুষ নবীগঞ্জে পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমিন রাসেল ঢাকা বিমান বন্দরে গ্রেপ্তার হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক খলিলুর রহমানের রাজকীয় বিদায় সংবর্ধনা হবিগঞ্জে আকস্মিক বন্যার ঝুঁকি নিরসনে হেল্পলাইন চালু টানা বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে নদ-নদীর পানি বানিয়াচংয়ে বানের জলে কৃষকের স্বপ্নভঙ্গ ॥ ৫০ কোটি টাকার পাকা ধান অথৈ পানিতে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে মোমবাতির আলোয় জরুরি সেবা ॥ দুর্ভোগ শহরে শিক্ষা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জ পৌর এলাকায় বৃষ্টির পানি নিস্কাশনে পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক মঈনুল হক

বাণিজ্য মেলায় পণ্যের অতিরিক্ত মূল্য রাখার অভিযোগ উঠেছে

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০
  • ৫৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে নিউফিল্ড মাঠে আয়োজিত মাসব্যাপি বাণিজ্য মেলায় বিভিন্ন পণ্যের অতিরিক্ত মূল্য রাখা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে ভোক্তা সাধারণের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। আবার বিভিন্ন সময় দরদাম নিয়ে ক্রেতা-বিক্রেতার মাঝে হাতাহাতির ঘটনাও ঘটছে। জানা যায়, গত ১৪ জানুয়ারি থেকে মাসব্যাপি শিল্প ও বাণিজ্য মেলার আয়োজন করা হয়। মেলা উপলক্ষে জেলার বিভিন্ন স্থান থেকে লোকজন আসছেন পণ্য কিনতে। কিন্তু অতিরিক্ত দামের কারণে তারা পণ্য কিনতে পারছেন না বলে এ সমস্যার সৃষ্টি হচ্ছে। বাণিজ্য মেলায় আসা মহিলা ক্রেতাদের অনেকেই জানান, পণ্য যাচাই করতে দেখলেই তাদেরকে কিনতে বাধ্য করা হচ্ছে। না হলে তাদের সাথে অশোভন আচরণ করেন ব্যবসায়ীরা। উল্লেখ্য, মেলায় পণ্য ছাড়াও বিনোদনের জন্য ব্যবস্থা থাকলেও চড়া টাকা গুনার কারণে বিনোদনের সুবিধাও পাওয়া যাচ্ছে না। এরকম পরিস্থিতিতে বিষয়টি নজরে এনে ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে সর্বত্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com