শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচংয়ে সৈয়দা সালেহা খাতুন ফাউন্ডেশন কর্তৃক শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০
  • ৫৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে সৈয়দা সালেহা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার (২০ জানুয়ারী) দুপুর ২ টায় স্থানীয় মীর মহল্লা সৈয়দ বাড়ীতে ফাউন্ডেশনের পৃষ্টপোষক ঢাকাস্থ বানিয়াচং উপজেলা এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক তরুণ ব্যবসায়ী সৈয়দ মিজান উদ্দিন পলাশ বিপুল সংখ্যক শীতার্থ নারী-পুরুষ ও শিশুদের কম্বল ও ভ্যাসলিন বিতরণ করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম জেলা ও দায়রা জজ সামছুদ্দিন মাসুম। তিনি বলেন ফাউন্ডেশনের পৃষ্টপোষক সৈয়দ মিজান উদ্দিন শীতার্থদের শীতবস্ত্র উপহার দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর দৃষ্টান্ত স্থাপন করেছেন। এসময় তিনি আরও বলেন আজ আমারা যারা বস্ত্র বিতরণ করছি আর যারা উপহার নিচ্ছি আমরা সকলই মানুষ। মানুষ হিসেবে আমরা সবাই সমান। কেউ হয়তো অর্থনৈতিকভাবে একটু সবল আর কেউ কিছুটা দুর্বল। আসুন এই শীতে সমাজের সকল বিত্তবানরা মিজান উদ্দিনের মত শীতার্থদের পাশে দাঁড়াই।
শীতবস্ত্র বিতরণকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন। আরও উপস্থিত ছিলেন সমাজকর্মী ডাক্তার শফিকুর রহমান ঠাকুর, মাতাপুর মহল্লা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সুফী আহমদ, প্রেসক্লাব সেক্রেটারী ইমদাদুল হোসেন খান, মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ মখলিছ মিয়া, রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারী দৈনিক ভোরের কাগজ পত্রিকার বানিয়াচং প্রতিনিধি জীবন আহমেদ লিটন, সংগীত শিল্পী একে আজাদ, ইউপি সদস্য মোবারক মিয়া, সাবেক কৃতি ফুটবলার সৈয়দ জহির ইমাম, পল্লী বিদ্যুৎ সমিতির আঞ্চলিক পরিচালক খাইরুল বাশার সোহেল, সাবেক ছাত্র নেতা এস এম মহিবুর রহমান, সালা উদ্দিন সালেহ, ইকবাল হোসেন নিপ্পন, সৈয়দ ফয়সাল আহমেদ আবু উমায়ের খান, মাওলানা আসাদ, মামুন হোসেন খান, জাসিদুল ইসলাম জাসু, ফরহাদ হোসেন সুমন, সামছুল এইচ লস্কর প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com