বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন এ দেশ সোনার বাংলা হবে-মাহবুব আলী

  • আপডেট টাইম রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০
  • ৫৫০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন এ দেশ সোনার বাংলা হবে। আপনাদের ছেলে মেয়েরা আজ বই খাতা নিয়ে বিদ্যালয়ে আসে। আগামী ৫ বছরের মধ্যে তাদের আর বই খাতা নিয়ে বিদ্যালয়ে আসতে হবে না। তারা কম্পিউটার নিয়ে বিদ্যালয়ে আসবে। বর্তমান সরকার যোগাযোগ ও শিক্ষায় বৈপ্লবিক পরির্বতন এনেছেন। ঢাকা-সিলেট মহাসড়ক ফোর ল্যান হবে। ইন্টারনেট ব্যবস্থায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডঃ মাহবুব আলী এমপি।
তিনি আরও বলেন, গ্রামাঞ্চলের রাস্তা কাঁচা থাকবেনা, পর্যায়ক্রমে সব রাস্তা পাকা করা হবে। চুনারুঘাট উপজেলা শত ভাগ বিদ্যুতায়ন হয়েছে। বাংলাদেশ বীরের জাতি। মাত্র ৯ মাসের মধ্যে দেশ স্বাধীন হয়েছে। তিনি শনিবার দুপুর ২টায় চুনারুঘাট সরকারি কলেজের ৬ তলা ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। কলেজের অধ্যক্ষ অশিত কুমার পালের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুদ রানা, থানার অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, পৌর আওয়ামীলীগের সভাপতি তাহের মিয়া মহালদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন। উল্লেখ্য যে, শুক্রবার বিকেলে চুনারুঘাট গাজীগঞ্জ-রানীগাঁও দুই কিলোমিটার রাস্তা ও পারকুল-নাছিমাবাদ চা বাগান এক কিলোমিটার পাকা রাস্তা উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডঃ মাহবুব আলী এমপি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com