শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে দীর্ঘ ১১ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ হলেও ফের লোডশেডিংয়ে ভোগান্তিতে মানুষ মাধবপুরে ডিজেল সংকটে অচল হারভেস্টার ॥ বিপাকে কৃষকরা অবৈধ টমটম ও অটোরিকশা চার্জিং গ্যারেজে বাড়ছে সংকট হবিগঞ্জে বিজিবি’র অভিযানে ২ লক্ষাধিক টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ ॥ আটক ১ বেগুনাই গ্রামে পূর্ব বিরোধের জের ধরে যুবককে কুপিয়ে ক্ষতবিক্ষত নবীগঞ্জে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার বিথঙ্গল বড় আখড়ার মোহন্ত সুকুমার দাসের প্রয়াণে হবিগঞ্জ জেলা ন্যাপের শোক চুনারুঘাটে চা বাগানে ট্রান্সফরমার ক্যাবল চুরির চেষ্টা ॥ আতঙ্কে শ্রমিক শায়েস্তাগঞ্জে রেললাইনের পাশ থেকে দ্বিখণ্ডিত লাশ ফিঙ্গারপ্রিন্টে শনাক্ত পরিচয় নবীগঞ্জে চাঞ্চল্যকর শাশুড়ি হত্যা মামলায় প্রেমিকসহ গ্রেফতার ৩

বিমান খাতে অনিয়ম ও দুর্নীতি নির্মূল করতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে-মাহবুব আলী

  • আপডেট টাইম শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০
  • ৫৩৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডঃ মাহবুব আলী বলেছেন, বিমান খাতে অনিয়ম ও দুর্নীতি নির্মূল করতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। অব্যবস্থাপনার ফলে এতদিন এ খাতে লোকসান হতো। কিন্তু এ খাতের সমস্যা শনাক্ত করে কার্যকর ব্যবস্থা নেওয়ায় এক বছরে বিমান খাতে লোকসান কাটিয়ে ২শ ৭৩ কোটি টাকা আয় হয়েছে। দেশ থেকে সমূলে দুর্নীতি বিনাশ করতে সরকার খুবই কঠোর। দুর্নীতিবাজ যতই শক্তিশালী হোক কাউকে ছাড় দেওয়া হচ্ছেনা। শনিবার সকালে তার নির্বাচনী এলাকায় মাধবপুরের কাজিরচক নেছারিয়া দাখিল মাদ্রাসায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ৪তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্টানে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
তিনি বলেন, বিএনপি সরকার দেশের উন্নয়নের পরিবর্তে বিদেশে টাকা পাচার করেছে। এ সরকার জনগনের সঙ্গে বিশ্বাস ঘাতকতা করেনা। মাধবপুর সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর নূর, সহ-সভাপতি রহম আলী, সাবেক সম্পাদক মুক্তিযোদ্ধা সুকোমল রায়, যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, অধ্যক্ষ মোহন মিয়া, সাবেক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার সরকার, যুবলীগ সভাপতি মিজানুর রহমান, ছাত্রলীগ সভাপতি সোহেল মিয়া প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com