শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে দীর্ঘ ১১ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ হলেও ফের লোডশেডিংয়ে ভোগান্তিতে মানুষ মাধবপুরে ডিজেল সংকটে অচল হারভেস্টার ॥ বিপাকে কৃষকরা অবৈধ টমটম ও অটোরিকশা চার্জিং গ্যারেজে বাড়ছে সংকট হবিগঞ্জে বিজিবি’র অভিযানে ২ লক্ষাধিক টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ ॥ আটক ১ বেগুনাই গ্রামে পূর্ব বিরোধের জের ধরে যুবককে কুপিয়ে ক্ষতবিক্ষত নবীগঞ্জে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার বিথঙ্গল বড় আখড়ার মোহন্ত সুকুমার দাসের প্রয়াণে হবিগঞ্জ জেলা ন্যাপের শোক চুনারুঘাটে চা বাগানে ট্রান্সফরমার ক্যাবল চুরির চেষ্টা ॥ আতঙ্কে শ্রমিক শায়েস্তাগঞ্জে রেললাইনের পাশ থেকে দ্বিখণ্ডিত লাশ ফিঙ্গারপ্রিন্টে শনাক্ত পরিচয় নবীগঞ্জে চাঞ্চল্যকর শাশুড়ি হত্যা মামলায় প্রেমিকসহ গ্রেফতার ৩

নবীগঞ্জে ২৪ জানুয়ারি গণফোরামের কর্মী সমাবেশ সফল করতে মতবিনিময় সভা

  • আপডেট টাইম শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০
  • ৫৩৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আগামী ২৪ জানুয়ারি শুক্রবার নবীগঞ্জ উপজেলা গণফোরামের উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশ সফল করার লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধায় নবীগঞ্জ শহরস্থ আরজু হোটেলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা গণফোরামের যুগ্ম আহবায়ক হাজী সিরাজুল ইসলাম। নবীগঞ্জ উপজেলা গণফোরামের সদস্য সচিব মুরাদ আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন গণফোরাম নেতা জোবায়ের আহমদ চৌধুরী, ফজলুল করিম, রুহুল আমিন ইমরান, সাইফুর রহমান, জাকির হোসেন, বিলাল আহমদ, হেলার রাজ, আখলিছ মিয়া, আব্দুল হক, ছাত্রধারা নেতা মামুন খান, মোঃ ইব্রাহীম, মোঃ ইজাজুল, মোঃ ফজলে রাব্বি প্রমূখ। অনুষ্ঠিত মত বিনিময় সভায় সংগঠনের নেতৃবৃন্দের হাতে ফুলের তোড়া দিয়ে যুব গণফোরাম ও ছাত্রধারায় যোগদান কারীরা হলেন গজনাইপুর ইউনয়নের মীর মোঃ কামরুল হাসান ও নজরুল ইসলাম, বাউসা ইউনিয়নের আল-আমীন চৌধুরী, আসাদুজ্জামান চৌধুরী, বাউল জসীম উদ্দিন, আমিরুল ইসলাম ও ফজলে রাব্বি। সভায় বক্তাগন আগামী ২৪ জানুয়ারি নবীগঞ্জ নতুন বাজার মোড়ে গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া ও গণফোরামের কেন্দ্রীয় নেতা সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিতব্য কর্মী সমাবেশকে সফল করার লক্ষে সকল নেতা কর্মীকে একযোগে কাজ করার উদাত্ত আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com