বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জে সাড়ে ৫শ দরিদ্র লোকজনের মাঝে পুলিশ সুপারের শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২০
  • ৫৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর বহুলা গ্রামের সাড়ে ৫শ দরিদ্র লোকজনের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা। বৃহস্পতিবার বিকেলে বহুলা ঈদগাহ মাঠে তিনি ব্যাক্তিগত উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা কালে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা সবাইকে মাদক ও দাঙ্গামুক্ত থাকার আহবান জানান এবং সন্তানদেরকে সু-শিক্ষায় শিক্ষিত করার আহবান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান, জিপি-ভিপি এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান, হবিগঞ্জ সদর থানার ওসি মাসুক আলী, এডভোকেট আজিজুর রহমান সজল খান, জাহির আহমেদ, আসাদুজ্জামান, আব্দুল গনি, ইউপি সদস্য অনু মিয়া, ছালেহ আহমেদ চৌধুরী, এনামুল হক, সাইদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে ৩শ নারী, ২শ পুরুষ ও ৫০ জন শিশুর মাঝে শীতবস্ত্র হিসাবে সোয়েটার বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com