বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চরহামুয়ায় নিখোঁজ স্কুল ছাত্রের হাত-পা বাঁধা রক্তাক্ত লাশ উদ্ধার ॥ সন্দেহেভাজন ৪ জন আটক ॥ পরিকল্পিত হত্যা দাবী

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০
  • ৬৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার দক্ষিণ চরহামুয়া এলাকার খোয়াই নদী থেকে ইসমাঈল হোসেন বিদয় (১২) নামে এক স্কুল ছাত্রের হাত-পা বাঁধা রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুর ১২ টায় স্থানীয় লোকজন সদর থানায় খবর দিলে ওসি মোঃ মাসুক আলীর নেতৃত্বে ওসি অপারেশন দৌস মোহাম্মদসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশের সুরতহাল তৈরি করে সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহত স্কুল ছাত্র উপজেলা উত্তর তেঘরিয়া গ্রামের সৌদি প্রবাসী ফারুক মিয়ার পুত্র। সে তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। সন্দেহভাজন এ রিপোর্ট লেখা পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে। সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে, দাফন না করে লাশবাহী ফ্রীজ গাড়িতে রাখা হয়েছে লাশটি। জানা গেছে তার প্রবাসী পিতা সোমবার বিকেলেই সৌদি আরব থেকে দেশে আসার উদ্দেশ্যে রওনা হয়েছেন। আজ মঙ্গলবার দেশে ফেরত এসে লাশ দাফন করবেন বলে জানা গেছে। এই নৃংশস হত্যার ঘটনায় জেলায় শোকের ছাড়া নেমে এসেছে। প্রসঙ্গত, গত ১১ জানুয়ায়ী সে নিখোজ হয় মর্মে হবিগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন তার মা শাহেনা আক্তার। এর পর থেকেই তাকে খুজতে নামে পুলিশ। হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুক আলী জানান, এটি একটি পরিকল্পীত হত্যাকান্ড। নিহত শিশুর গায়ে অসংখ্য আঘাতের চিহৃ রয়েছে। তদন্ত চলছে আশা করা যায় খুব শীঘ্রই হত্যার রহস্য উদঘাটন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com