শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

শহরের আবারো বেড়েছে চিচকে চোরদের উপদ্রব

  • আপডেট টাইম শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২০
  • ৫১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে বিভিন্ন এলাকায় আবারও ভয়ংকর রুপ ধারণ করে বাড়ছে চিচকে চোরদের উপদ্রব। দিনের আলো নিভে যাওয়ার সাথে সাথে এরা সঙ্গবদ্ধ শহরের অলি-গলিতে ঘুরে বেড়ায়। সুযোগ পেলেই দরজা-জানালা ভেঙ্গে দামী জিনিজপত্র ছিনিয়ে নিয়ে যায়। গত বুধবার সন্ধ্যায় টাউন হল রোড এলাকার এডভোকেট দেবানঞ্জণ ভট্টাচার্য্য বাপু’র বাসার টেবিল থেকে ২টি দামী মোবাইল নিয়ে যায় চোরেরা। এ ছাড়া গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শায়েস্তানগর রুপনগরে পুলিশ সদস্যের ভাড়া বাসা থেকে চুরি করে মুল্যবান জিনিষপত্র নিয়ে যায়।
সুত্র জানায়, রাজনগর, শায়েস্তানগর, শ্যামলী, পুরাণ মুন্সেফী, স্টাফ কোয়ার্টার, কলেজ কোয়ার্টার, টাউনহল রোডসহ বিভিন্ন আবাসিক এলাকায় ভদ্র ঘরের যুবকরা নেশার টাকার জন্য এসব চুরি সহ বিভিন্ন অবৈধ কাজকর্ম করে। ফলে থেকে যায় তারা আইনশৃংখলা বাহিনীর ধরা-ছোয়ার বাহিরে। প্রবীণ আইনজীবি এডঃ ত্রিলোক কান্তি চৌধুরী বিজন বলেন, ‘সন্ধ্যার নামলেই শহরের বিভিন্ন স্থানে দলবদ্ধ যুবকরা অহেতুক আড্ডা জমিয়ে নেশার টাকা সংগ্রহের জন্য চুরি-ছিনতাইয়ের পরিকল্পনা করে। যদি পুলিশ তাদেরকে আটক করে জিঞ্জাসাবাদ করত তাহলে এসব চুরি-ছিনতাই বন্ধ হয়ে যাবে। সদর থানার ওসি মোঃ মাসুক আলী বলেন, ‘পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং সন্ধ্যা থেকেই বিভিন্ন স্থানে পুলিশের কিলো গাড়ি টহলের মাধ্যমে তৎপর থাকে’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com