বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ওয়াংজুতে চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কোম্পানী নির্মিত টানেল পরিদর্শনে এমপি আবু জাহিরসহ সংসদীয় কমিটির প্রতিনিধি দল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২০
  • ৬৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ করতে ইচ্ছুক ‘চায়না রেলওয়ে-১৬ কনস্ট্রাকশন কোম্পানী নির্মিত টানেল পরিদর্শন করেছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং বিদ্যুৎ-জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহিরসহ প্রতিনিধি দলের সদস্যবৃন্দ। গতকাল বুধবার স্থানীয় সময় দুপুর ১২টায় চায়নার ওয়াংজুতে অবস্থিত এই প্রকল্প পরিদর্শন করেন তারা।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস ওয়ে প্রকল্পের কাজ করতে ইচ্ছুক চীন এবং ভিয়েতনামের ঠিকাদারে প্রতিষ্ঠান। এই প্রকল্প বাস্তবায়নে তাদের স্বমতা কতটুকু তা যাচাইয়ের জন্যই এমপি আবু জাহিরসহ ৭ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল ১০ দিনের সফরে এই দুই দেশে গেছেন। গত রবিবার দিবাগত রাত ১টায় সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা বাংলাদেশ ত্যাগ করন।
প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন এমপি, অতিরিক্ত সচিব আনোয়ার হোসেন, প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন খান, সহকারী প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন খান, যুগ্ম সচিব এসএম লাবলুর রহমান, ইসলামিক প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহীন হোসাইন ও আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মুনীর হোসেন।
এমপি আবু জাহির এর সাথে তার সহধর্মীনি আলেয়া আক্তার এবং এমপি মোহাম্মদ সেলিম উদ্দিনের সাথে তার সহধর্মীনি শামীমা আক্তারও রয়েছেন।
দশ দিনের সফরে চীনের থিয়েনম্যান স্কয়ার, সাংজিয়াজু, গোয়াংজুটাওয়ার, পার্ল রিভার, ওয়াংজু রিভার, ওরিয়েন্টাল পার্ল রেডিও ও টিভি টাওয়ার, ইউগার্ডেন,সামার প্যালেস ও ভিয়েতনামের বিখ্যাত পর্যটন এলাকা হালং বেসহ বিভিন্ন এলাকায় সড়ক, মহাসড়কসহ ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের বাস্তবায়িত বিভিন্ন মেগা প্রকল্প পরিদর্শন করবেন তারা।
দুই দেশে বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে ফেরার পথে সিঙ্গাপুরে দুইদিন অবস্থান করবেন এমপি আবু জাহির। সেখানে অবস্থানকালে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com