বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

জাতীয় পার্টির মহাসচিব রাঙ্গাকে হবিগঞ্জের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২০
  • ৭২৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় পার্টির মহাসচিব ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চীফ হুইফ মশিউর রহমান রাঙ্গা এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন হবিগঞ্জের জাতীয় পার্টি নেতৃবৃন্দ। গত শনিবার ঢাকাস্থ বনানীর চেয়ারম্যানের কার্যালয়ে গিয়ে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন খানের নেতৃত্বে এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় সৌহার্দ্যপূর্ণ এক পরিবেশ সৃষ্টি হয়। পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের সার্বিক খোঁজ খবর নেন। পার্টিকে ঢেলে সাজাতে এবং শক্তিশালী করতে তিনি দিক নির্দেশনামূলক পরামর্শ দেন।
এ সময় অন্যান্যের উপস্থিত ছিলেন জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আহাদ ইউ চৌধুরী শাহিন, হবিগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি প্রফেসর আবিদুর রহমান, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কাজল আহমেদ, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ জেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক এডঃ শিবলী খায়ের, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক তাজ উদ্দিন আহমেদ বাবুল, জেলা যুব সংহতির যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন শানু, সদস্য সচিব অলিউর রহমান সোহাগ, লাখাই উপজেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান দুলাল, লাখাই উপজেলা যুব সংহতির সভাপতি জামাল মিয়া, সদস্য আলী নেওয়াজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com