শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বানিয়াচঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ৯ জনের কবর জিয়ারত করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব শহরে গ্যাসের চাপ কম দুর্ভোগে আবাসিক গ্রাহক নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের সফল অস্ত্রোপচার শচীন্দ্র কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত হবিগঞ্জ কালেক্টরেট চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ কেন্দ্রের ১৭ সদস্যের নতুন কমিটি গঠন বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে মা সমাবেশ হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি উল্টে আহত ২

লাখাইয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

  • আপডেট টাইম সোমবার, ৬ জানুয়ারী, ২০২০
  • ৬৫৯ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলায় সাইলেন্ট হ্যান্ডস সাপোর্টের উদ্যোগে ছিন্নমূল, অসহায়, গরিব ও খেটে খাওয়া শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল রোববার উপজেলার ভাদিকারা গ্রামের তিন শতাধিক গরিব অসহায় শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় সংগঠনটির স্বেচ্ছাসেবী সদস্যরা উপস্থিত ছিলেন। কম্বল বিতরণে সহযোগিতা করে স্থানীয় সামাজিক সংগঠন ‘ভাদিকারা উত্তরগ্রাম সমাজকল্যাণ যুব সংঘ। স্বেচ্ছাসেবী নাহিদ আহমেদ বলেন, ‘সাইলেন্ট হ্যান্ডস সাপোর্ট একটি সেবামূলক সংগঠন। এ সংগঠন দেশব্যাপী অসহায় গরিবদের মাঝে কাজ করে থাকে। ইতোপূর্বে ছয়টি জেলায় প্রায় দুই হাজার লোকের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আগামীতেও আমরা এই সেবামূলক কাজ অব্যাহত রাখব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com