শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

দুই নায়িকার চুলাচুলি

  • আপডেট টাইম শুক্রবার, ৯ মে, ২০১৪
  • ৫৮০ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ ফিল্মের দুই নায়িকা চুলাচুলিতে মত্ত। কেউ কাউকে নাহি ছাড়ে সমানে-সমান। এ পরিস্থিতিতে নায়ক বেচারা চেষ্টা করছেন দুই সুন্দরীকে থামাতে। কিন্তু থামছে না কেউ। এটি সিনেমার দৃশ্য হলে পরিচালক ‘কাট’ বললেই সমাধান হয়ে যেত। পাত্রপাত্রীরা সিনেমার হলেও দৃশ্যটি ছিল বাস্তব। তাই সুন্দরীদের চুলাচুলি থামাতে বেগ পেতে হয়েছে পরিচালক কপিল শর্মা এবং নায়ক হিমেশ রেশমিয়াকে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে দ্য এক্সপোজ ছবির শুটিংয়ে।
গন্ডগোলের শুরু মেকআপ ভ্যান থেকে। দুই-এক কথায় ঝগড়া বেধে যায় দ্য এক্সপোজ ছবির দুই নায়িকা সোনালী রাইত ও জোয়া আফরোজের মধ্যে। ভ্যানের বাইরে থেকে দুই নায়িকার চিৎকার আর গালিগালাজ শোনা যাচ্ছিল। কিন্তু ঝগড়া শেষ পর্যন্ত ভ্যানে সীমাবদ্ধ থাকেনি। বেরিয়ে এসে সবার সামনেই ফের ঝগড়ায় মেতে ওঠেন সোনালী-জোয়া। এবার মুখে নয়, দুজনেই দুজনকে একহাত দেখে নিলেন। সোনালীর গালে থাপ্পড় বসিয়ে দিলেন জোয়া। আর চড় খেয়ে ক্ষিপ্ত সোনালী চুল ধরে টেনে ফেলে দেন জোয়াকে। শুরু হয় চুলাচুলি, ঘুষাঘুষি। ঠিক এসময় ঘটনাস্থলে আবির্ভাব ঘটে ছবির নায়ক হিমেশ রেশমিয়ার। ফিল্মি কায়দায় নায়ক হিমেশ অনেক কষ্টে দুই সুন্দরীকে থামাতে সমর্থন হন। সুটিং সেটে নিজের চোখে এ রকম কাণ্ড দেখে পরিচালক কপিল শর্মা হতবাক ।
শেষমেষ জানা গেলো দুজনের মধ্যে দ্বন্দ্বটা ছিল ছবির চরিত্র নিয়ে। যার বহিঃপ্রকাশ ঘটে প্রকাশ্য চুলাচুলিতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com