বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না করায় হিমশিম খাচ্ছে অগ্রদূত ফিলিং স্টেশন জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ॥ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন সভাপতি মাসুদ করিম আখঞ্জি তাপস সাধারণ সম্পাদক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় হুইপ জিকে গউছ ॥ মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অঙ্গীকার হবিগঞ্জ প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহন ও প্রথম সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন সিংগাইর বিলের উপর নির্মিত সেতুর উদ্বোধন ॥ কয়েক যুগ অপেক্ষার অবসান দীর্ঘদিনের দূর্ভোগ লাগব কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন বাহুবলে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার মাধবপুরে হত্যা করে লাশ গুম র‌্যাবের অভিযান ॥ গ্রেফতার ১ বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে এমপি আবু জাহির এর শুভেচ্ছা

  • আপডেট টাইম সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯
  • ৬৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দ্বিতীয়বার বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপিসহ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ। গতকাল রবিবার বিকেলে জাতীয় সংসদে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ একাব্বর হোসেন এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির ৪র্থ বৈঠকে এই শুভেচ্ছা জানানো হয়েছে। এ সময় তাকে সম্মাননা স্মারকও প্রদান করা হয়। শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য এনামুল হক এমপি, মোঃ হাসিবুর রহমান স্বপন এমপি, রেজওয়ান আহম্মদ তৌফিক এমপি, মোঃ ছলিম উদ্দীন তরফদার এমপি ও বেগম রাবেয়া আলীম এমপি।
সভায় তৃতীয় বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরণ, একই বৈঠকের গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে অগ্রগতি পর্যালোচনা, কর্ণফুলী নদীর তলদেশে বহুলেন সড়ক টানেল নির্মাণ (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল) প্রকল্পের কার্যক্রম সরেজমিন পরিদর্শন সম্পর্কিত প্রতিবেদন উপস্থাপন, বিআরটিএর সার্বিক কার্যক্রম, ভবিষ্যত কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com