সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বাহুবলে অপহরণের ৬ দিন পর স্কুলছাত্রী উদ্ধার ॥ যুবক কারাগারে

  • আপডেট টাইম শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯
  • ৭৬৩ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে অপহরণের ৬ দিন পর এক স্কুলছাত্রীকে শ্রীমঙ্গল উপজেলার আমড়াইল চা-বাগান এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী বিশ্বজিৎ তংলা (১৯) কে গ্রেফতার করে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে স্কুল ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য পুলিশ হেফাজতে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অপহরণকারীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। অপরহরণকারী যুবক মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার চম্মারাই চা-বাগান এলাকার অনাদী তংলা এর ছেলে ও বাহুবল উপজেলার বিহারীপুর সিপি কোম্পানীর কর্মচারী। অপহৃত স্কুলছাত্রী মিরপুর গার্লস স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্রী। পুলিশ ও স্কুলছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, উপজেলার বিহারীপুর গ্রামের স্কুলছাত্রী ২০ ডিসেম্বর (শুক্রবার) রাত ২টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বসতঘর থেকে বের হয়। এ সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা বিশ্বজিৎ তংলা নামে এক যুবক কাপড় দিয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক একটি সিএনজি অটোরিকশায় তুলে অপরহরণ করে নিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে বুধবার (২৫ ডিসেম্বর) রাতে স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে বাহুবল মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ ওইদিন রাত দেড়টার দিকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার আমড়াইল চা-বাগান এলাকায় হীরামনী তংলা নামে অপহরণকারীর বোনের বাড়ি থেকে স্কুলছাত্রীকে উদ্ধার করে পুলিশ। এ সময় অপহরণকারী যুবক বিশ্বজিৎ তংলাকে গ্রেফতার করা হয়। স্কুলে যাওয়া আসার সময় অপরহরণকারী বিশ্বজিৎ তংলা সিপি কোম্পানীর সামনে দাঁড়িয়ে প্রায়ই উত্যক্ত করতো বলে স্কুলছাত্রীর বাবা জানান।
এ ব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান জানান, অভিযোগ পেয়েই তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। অপহরণকারীর সহযোগী সিএনজি অটোরিকশা চালককেও গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com