মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

সাংবাদিক এসএম সুরুজ আলীর কথায় আসছে কন্ঠশিল্পী আউয়ালের নতুন গান

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯
  • ৫২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নতুন বছর উপলক্ষে হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলীর কথায়, শ্রীবাস আর্চায্যের সুর ও সংগীতে কন্ঠশিল্পী আব্দুল আউয়ালের নতুন মৌলিক গানের মিউজিক ভিডিও পহেলা জানুয়ারীতে রিলিজ হচ্ছে। হবিগঞ্জের জনপ্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু মিডিয়ার ব্যানারে “পাশের বাড়ির মেয়েটি” শিরোনামে গানটি রিলিজ হবে। গানটির ভিডিও ধারণ ও এডিটিং করেছেন বন্ধু মিডিয়ার কর্নধার মনির আহমেদ। গানটি সম্পর্কে সাংবাদিক এসএম সুরুজ আলী জানান, সাংবাদিকতার পাশাপাশি আমি সংগীতকে অনেক ভালবাসি এ প্রেক্ষিতেই এ গানটি আমার লেখা। গানটিতে চমৎকার সুর ও সংগীত আয়োজন করেছেন শ্রীবাস আচার্য্য। আর কণ্ঠশিল্পী আব্দুল আউয়াল ভাই গানটি খুব ভাল ভাবে গেয়েছেন। আশাকরি গানটি তরুণ-তরুণীদের মন জয় করবে। এ ব্যাপারে কন্ঠশিল্পী আব্দুল আউয়াল তার প্রতিক্রিয়ায় জানান, এটি আমার ৮ম মিউজিক ভিডিও। এ গানটি নিয়েও আমি আশাবাদী। গানটি সুরকার শ্রীবাস আচার্য্য বলেন-গানের কথাগুলো চমৎকার। আর আব্দুল আউয়ালও গানটি চমৎকার গেয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com