সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

বানিয়াচঙ্গে ভেজাল বিরোধী অভিযান ॥ পিতা পুত্রের কারাদন্ড

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯
  • ৬৬৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ অস্বাস্থ্যকর পরিবেশ, খাদ্যে ভেজাল মিশ্রণ, মেয়াদোত্তীর্ণ পণ্যসামগ্রী বাজারজাত করণের অপরাধে ভোক্তা অধিকার সংরণ আইনে বানিয়াচঙ্গে পিতা-পুত্র কে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গত ২৩ ডিসেম্বর সোমবার দুপুর ১২টায় বানিয়াচং উপজেলার নতুন বাজারের সাগর দিঘীর দণি পাড় এলাকায় সহকারী কমিশনার (ভূমি) মোঃ মতিউর রহমান খান এর নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে অনুমোদন ছাড়া চিপস, চানাচুর সহ বিভিন্ন খাদ্য সামগ্রী উৎপাদন, অস্বাস্থ্যকর পরিবেশ, খাদ্যে ভেজাল মিশ্রণ, মেয়াদোত্তীর্ণ পণ্যসামগ্রী বাজারজাত করণের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে সেন্টু মিয়া (৫৫) এবং তার ছেলে কাউসার মিয়া (২২) কে হাতেনাতে গ্রেফতার করা হয়। সেই সাথে বিপুল পরিমান ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পন্য জব্দ করা হয়। গ্রেফতারকৃত কাউসার মিয়া (২২) এবং সেন্টু মিয়া (৫৫) প্রত্যেককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। জব্দকৃত ভেজাল খাদ্য সামগ্রী জনসমক্ষে ধ্বংস করা হয়। মোবাইল কোর্টে সহায়তা করেন বানিয়াচং থানার এসআই আব্দুর রহমানসহ পুলিশের একটি দল। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মতিউর রহমান খান জানান, জনস্বার্থে ভেজাল বিরোধী অভিযান চলমান থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com