বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

স্যার ফজলে হাসান আবেদ ছিলেন প্রান্তিক জনগোষ্ঠির পরম বন্ধু

  • আপডেট টাইম সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯
  • ৬১৮ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ কতটা মর্মাহত হয়েছি, তা বলে শেষ হবে না। একটা বিরাট শূন্যতা অনুভব করছি। গতকাল রাজধানীর আর্মি স্টেডিয়ামে ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদকে অন্তিম শ্রদ্ধা জানিয়ে কথাগুলো বলতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। স্যার ফজলে হাসান আবেদ সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তাঁর কোনো তুলনা নেই। তিনি প্রচার বিমুখ মানুষ ছিলেন। বাংলার প্রতিটি জনপদে নিরবে-নিভৃতে ব্র্যাকের মাধ্যমে সেবা ছড়িয়ে দিয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তিনি ছিলেন সৃজনশীল মানুষ। তার শূন্যতা পূরণ হবে না। পৃথিবীতে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে যারা কাজ করেছেন তার মধ্যে স্যার আবেদ একজন। গ্রামীণ অর্থনীতি, নারীর ক্ষমতায়ন ও শিক্ষা ক্ষেত্রে তার অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান বলেন, দেশের দরিদ্র মানুষ এক অকৃত্রিম বন্ধুকে হারিয়েছে। গত ৫০ বছর ধরে বাংলাদেশের দরিদ্র মানুষের কথা ভেবেছেন, দরিদ্র মানুষদেরকে নিয়ে কাজ করেছেন আবেদ। ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, স্যার ফজলে হাসান আবেদ সারা বিশ্বের দরবারে বাংলাদেশের ব্র্যান্ডিং করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com