বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সাংবাদিকতায় দৈনিক সমকালের নবীগঞ্জ প্রতিনিধি আজাদকে ফেলোশীপ প্রদান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ মে, ২০১৪
  • ৫৯৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের দৈনিক সমকালের প্রতিনিধি এম.এ আহমদ আজাদসহ ১২ জনকে ফেলোশীপ দিয়েছে ম্যাস-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি)। স্থানীয় সরকার সাংবাদিকতায় তাদেরকে এ ফেলোশীপ প্রদান করা হয়। গত ৬ মে ঢাকায় সিলেট ও রাজশাহী বিভাগের ১২ জন সাংবাদিককে ফেলোশীপ দেয়া হয়। এর মধ্যে সিলেট বিভাগের ৪ জন হচ্ছেন হবিগঞ্জের এম,এ আহমদ আজাদ, মৌলভী বাজারের নুরুল ইসলাম, সিলেটের শাহ সুহেল আহমদ ও সুনামগঞ্জের দেওয়ান শাহ জামান চৌধুরী গিয়াস। এছাড়া রাজশাহীর ৮ জন সাংবাদিককে ফেলো দেয়া হয়। ফেলোশীপ প্রাপ্ত সাংবাদিকরা ৬ মাস স্থানীয় সরকারের সুশাসন সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করবেন। সাংবাদিক ফেলোশীপ কার্যক্রমের সমন্বয়ক ও পরামর্শক হিসাবে থাকবেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন। ম্যাস-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) এর সাংবাদিক ফেলো কার্যক্রমে সহায়তা করবে সুইস এজেন্সী ফর ডেভলপমেন্ট এন্ড কো-অপারেশন এবং সিভিআইপিএস প্রকল্প সুইজারল্যান্ড এম্বেসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com