বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শচীন্দ্র কলেজে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

  • আপডেট টাইম বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯
  • ৬৪৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ মহান বিজয় দিবস উপলক্ষ্যে শচীন্দ্র কলেজ এর ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। গত সোমবার শচীন্দ্র কলেজ ছাত্র মিলনায়তনে কলেজর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমানে সভাপতিত্বে ও সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রসূণ আচার্য্য ও বাংলা বিভাগের জেষ্ঠ্য প্রভাষক মিহির রঞ্জন সরকারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র কলেজের গভর্নিং বডির সদস্য প্রফেসর নিখিল ভট্টাচার্য্য, মোঃ সজিব আলী, আবুল ফজল চৌধুরী ও গভর্নিং বডির সাবেক সদস্য রাখাল চন্দ্র দাস প্রমূখ। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলা বিভাগের জেষ্ঠ্য প্রভাষক ও বিজয় দিবস-২০১৯ উদযাপন কমিটির আহ্বায়ক গৌতম সরকার। অনুষ্ঠানের প্রথম অংশে সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক লিপটন দাশের পরিচালনায় মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ বিষয়াবলির উপর লিখিত ও মৌখিক দুই পর্যায়ের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। লিখিত কুইজ প্রতিযোগীতায় ৫টি এবং মৌখিক কুইজে ৩টি পুরস্কার সহ সনদ প্রদান করা হয়। উক্ত কুইজ প্রতিযোগিতা, আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক অনুপমা ভক্ত, প্রভাষক লতিফ হোসেন, প্রভাষক শাহ আলম ও শরীর চর্চা শিক্ষক রনজিৎ কুমার দাস প্রমূখ। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক প্রমোদ সাহাজী, সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম, সহকারী অধ্যাপক প্রবীন্দ্র সমাজপতি, সহকারী অধ্যাপক মানিক চন্দ্র ভট্টাচার্য্য, সহকারী অধ্যাপক অঞ্জন কুমার সরকার, প্রভাষক রাফিউল হক খান পাঠান, প্রভাষক মঈন, উদ্দিন, প্রভাষক বিষ্ণু পাল, প্রভাষক সৈয়দা তাহমুদা বেগম, প্রভাষক রনজু পাল, প্রভাষক শিমুল জাহান চকদার, প্রভাষক তপন কুমার হীরা, প্রভাষক জাহির আলম, প্রভাষক স্বপ্না আলম সুমী, প্রভাষক সুকান্ত গোপ, প্রভাষক রুম্পা দাস, প্রভাষক গোপীনাথ দাস, প্রভাষক বিদুর কান্তি দাস, সুদাম চন্দ্র দাস, রেখা রায়, জহুরা বেগমসহ কলেজের সকল কর্মচারীবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com