বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে ডিজিটাল নিরাপদ দিবস পালিত

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯
  • ৫৪২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ সারা দেশের ন্যায় নবীগঞ্জ উপজেলায় ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। সত্য মিথ্যা যাচাই আগে ইন্টারনেটে শেয়ার পরে এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে নবীগঞ্জ শহরে এক র‌্যালি ও আলোচনা আয়োজন করা হয়। নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসানের সভাপতিত্বে ও নবীগঞ্জ আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আমজাদ মিলন ও শিক্ষক রুবেল মিয়ার যৌথ পরিচালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য আব্দুল মালিক, ইউপি চেয়ারম্যান সত্যজিৎ দাশ, জাবেদুল আলম চৌধুরী সাজু প্রমুখ। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা হোসেন, সাধারণ সম্পাদক সইফা রহমান কাকলীসহ উপজেলার জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে তোমার চোখে ডিজিটাল বাংলাদেশের উপর রচনা প্রতিযোগিতায় প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com