শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জে বৈদেশিক কর্মসংস্থান সচেতনতা শীর্ষক সেমিনার

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯
  • ৪৫০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ জেনে বুঝে বিদেশ যাই, অর্থ সম্মান দুটোই পাই এই শ্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী ইশতেহার ২০১৮ কর্তৃক ঘোষিত প্রতি উপজেলা হতে ১ হাজার দক্ষ কর্মীকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা সচেতনতা মূলক সেমিনার নবীগঞ্জে অনুষ্টিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে উক্ত সেমিনারের আয়োজন করা হয়। নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসানের সভাপতিত্বে ও নবীগঞ্জ আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আমজাদ মিলন ও শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মিয়ার যৌথ পরিচালনায় সেমিনারে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফজলুল হক চৌধুরী সেলিম, হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য আব্দুল মালিক, মাধ্যমিক শিক্ষা অফিসার সাদেক হোসেন, ইউপি চেয়ারম্যান সত্যজিৎ দাশ, জাবেদুল আলম চৌধুরী সাজু প্রমুখ। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল হাসান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সরোয়ার শিকদার, মোঃ আলমগীর মিয়া, মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা হোসেন, সাধারণ সম্পাদক সইফা রহমান কাকলীসহ উপজেলার জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্ততারা বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার বর্তমান সরকারের উন্নয়নের রুপরেখা ও এ উন্নয়নের রুপরেখা বাস্তবায়নের মাধ্যমে নিরাপদ নিয়মিত ও মানসম্পন্ন অভিবাসন নিশ্চিত করা হবে। পরে সাংবাদিকদের এ বিষয়ে প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থানের বিষয় বস্তু নিয়ে আলোচনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com