মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

হবিগঞ্জে সেনা সদস্য নিখোঁজের ২৮ পর অচেতন অবস্থায় উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ৭ মে, ২০১৪
  • ৬১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকা থেকে নিখোজের ২৮ ঘন্টা পর সেনা সদস্যকে অচেতন অবস্থায় পাওয়া গেছে। গতকাল রাত সোয়া ১২টার দিকে চুনারুঘাট উপজেলায় দেওরগাছ এলাকায় অচেতন অবস্থায় তাকে পাওয়া যায়। সোমবার রাত ৮টায় সাভার ক্যান্টনমেন্টের সেনা সদস্য শামিম নিখোঁজ হন। এদিকে নিখোজ সেনা সদস্যের স্ত্রী সদর মডেল থানায় আড়াই ঘন্টা বসে থাকলেও জিডি গ্রহণ করেন নি এস আই নাজমা বেগম।
জানা যায়, চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের সাততালিয়া গ্রামের আছকির মিয়ার পুত্র সেনা সদস্য শামিম মিয়া সাভার ক্যান্টনমেন্টে কর্মরত রয়েছেন। শামিম কয়েকদিন আগে ছুটি নিয়ে বাড়িতে আসেন। শামিমের স্ত্রী শিউলি আক্তার জানায়, শামিম সোমবার রাত ৮টার দিকে হবিগঞ্জ শহরের কোর্ট ষ্টেশন এলাকার বাস টার্মিনালের পাশে কিছু জায়গা ক্রয় করতে ৫ লাখ টাকা নিয়ে শহরে যান। তিনি শহরের সায়েস্তানগর এলাকা পৌছুলে মলম পার্টির খপ্পরে পড়েন। এদিকে সোমবার সন্ধ্যার পর থেকে তার কোন খোজ না পাওয়ায় মঙ্গলবার সন্ধ্যায় সদর থানায় আসেন শিউলি। থানায় এসে ডিউটি অফিসার এস আই নাজমা বেগমের কাছে জিডি করার জন্য অনুরোধ করেন। কিন্তু এসআই নাজমা তার জিডি এন্ট্রি করেননি। তারা আড়াই ঘন্টা থানায় অপেক্ষা করার পরও নাজমা জিডি গ্রহণ না করায় তারা বাড়ি চলে যান। এ ব্যাপারে সদর থানার অফিসার নাজিম উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জিডি এন্ট্রি না করার বিষয়টি অস্বীকার করে বলেন, থানায় এসে শামিমের পরিবার জিডি না করেই বাড়ি চলে যায়। তিনি জানান, শামিমকে রাত ১২টা ১৫ মিনিটে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় দেওরগাছ এলাকায় অচেতন অবস্থায় পাওয়া গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com