শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত ॥ ৫ জয়ীতাকে সম্মাননা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯
  • ৪৯৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। ‘নারী-পুরুষ সমতা রুখতে পারে সহিংসতা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার সকালে নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের সামনে এক র‌্যালী অনুষ্ঠিত হয়। পরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ‘জয়ীতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় আলোচনা সভা ও ৫জন জয়ীতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসানের সভাপতিত্বে ও পজীপ কর্মকর্তা শাকিল আহমেদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা কৃষি অফিসার এ.কে.এম মাকসুদুল আলম। স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লিমা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক জালালাবাদের প্রতিনিধি শাহ সুলতান আহমেদ, বাংলা টিভির প্রতিনিধি মতিউর রহমান মুন্না, জয়যাত্রা টিভির প্রতিনিধি ছনি চৌধুরী, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি সলিল বরণ দাশ, ব্র্যাকের প্রতিনিধি আব্দুল আহাদ প্রমূখ।
সবশেষে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ৫ জন জয়ীতা নারীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তারা হলেন- সফল জননী নারী ক্যাটাগরিতে রৌশনারা বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদানে জাকিয়া আক্তার লাখি, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী রাপু বেগম চৌধুরী, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী রুপতারা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী শরিফা বেগম। এর আগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে অনুষ্ঠিত র‌্যালীতে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com