বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

রুম্পার মৃত্যুর ঘটনায় প্রেমিক সৈকতকে আটক করেছে ডিবি

  • আপডেট টাইম রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯
  • ৪৯৫ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডস্ক ॥ রাজধানীর বেসরকারি স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রুবাইয়াত শারমিন রুম্পার মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার কথিত ‘প্রেমিক’ সৈকতকে শনিবার রাতে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নিয়েছে। রুম্পার মৃত্যুর ঘটনায় সৈকতের সংশ্লিষ্টতা রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগের ডিসি রাজিব আল মাসুদ বলেন, সৈকতকে আটক করা হয়নি। রুম্পার মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নেয়া হয়েছে। এদিকে রুম্পা আত্মহত্যা করতে পারেন না বলে জানিয়েছেন তার মা নাহিদা আক্তার। তিনি বলেন, আমি আমার মেয়েকে ভালো করেই চিনতাম। সে আত্মহত্যাকে ঘৃণা করতো। সব সময় হাসিখুশি থাকতে পছন্দ করতো। মানুষের সঙ্গে খুব মিশতো। রুম্পার গ্রামের বাড়ি ময়মনসিংহ সদরের বিজয় নগরে। বাবা রোকন উদ্দিন পুলিশের পরিদর্শক হিসেবে হবিগঞ্জ জেলা পুলিশে কর্মরত। তার পরিবার অনেক দিন ধরে রাজধানীতে থাকছে। রুম্পা রাজারবাগ পুলিশ লাইনস উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক ও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com