বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

একটি টেকসই বিশ্ব গড়তে বাংলাদেশ আইএমও এর সদস্য দেশসমূহের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করবে-ড. মোহাম্মদ শাহ্ নেওয়াজ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯
  • ৬৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আগামী প্রজন্মের জন্য একটি উন্নত ও টেকসই বিশ্ব গড়তে আইএমও এর সদস্য দেশসমূহের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করবে বাংলাদেশ। বিশ্বের ১৭৪ টি দেশের প্রতিনিধিগণের উপস্থিতিতে জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের ৩১তম সাধারণ সভায় পুনরায় নিয়োগপ্রাপ্ত মহাসচিবকে অভিনন্দন জানাতে গিয়ে উপরোক্ত মন্তব্য করেন আইএমও-তে নিযুক্ত বাংলাদেশ সরকারের পলিসি উপদেষ্টা/পরামর্শক, হবিগঞ্জ তথা বৃহত্তর সিলেটের কৃতিসন্তন ড. মোহাম্মদ শাহ্ নেওয়াজ। উল্লেখ্য, আইএমও কাউন্সিলের ১২১তম সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক আইএমও এসেম্বলির ৩১তম অধিবেশনে সদস্য দেশ সমূহ সংগঠনের মহাসচিব হিসেবে আইএমও কনভেনশনের ২২ অনুচ্ছেদের ক্ষমতাবলে জানুয়ারি ২০২০ ইংরেজি সাল থেকে আরও চার বছরের জন্য বর্তমান মহাসচিব কোরিয়ান প্রজাতন্ত্রের নাগরিক কিটাক লিমের নিয়োগ সর্বসম্মতিক্রমে অনুমোদন করে। উল্লেখ্য, ১৯৭৬ ইংরেজিতে বাংলাদেশ আন্তর্জাতিক এই সংস্থার সদস্যপদ লাভ করে এবং বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের ১৭৪টি দেশ এর সদস্য। একজন সফল কূটনৈতিক হিসেবে ড. মোহাম্মদ শাহ্ নেওয়াজ গত বছরের সেপ্টেম্বর মাস হতে জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আসছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com