বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে শিক্ষক লাঞ্ছনাকারীদের গ্রেফতারের দাবীতে উত্তাল

  • আপডেট টাইম বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯
  • ৫৬১ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধ ॥ শিক্ষক লাঞ্ছনাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে উত্তাল হয়ে উঠেছে হবিগঞ্জের বানিয়াচং সরকারী জনাব আলী ডিগ্রী কলেজ। ঘটনার ও থানায় অভিযোগ দায়েরের ৪ দিন অতিবাহিত হওয়ার পরও সন্ত্রাসীরা গ্রেফতার না হওয়ায় গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা কলেজের সামনের সড়কে মিছিল, সমাবেশ ও মানববন্ধনের মাধ্যমে দাবী জানান। অন্যতায় কঠোর কর্মসূচীর হুমকি দেন। শিক্ষার্থী জামাল আহমেদের সভাপতিত্বে ও সহিদুর রহমান নয়নের পরিচালনায় কর্মসূচীতে অধ্যক্ষ সাফিউজ্জামান খান, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অনুপ রায়সহ সকল শিক্ষক-শিক্ষিকা ছাড়াও বক্তব্য রাখেন শিক্ষার্থী জহিরুল ইসলাম হৃদয়, এএইচ হৃদয়, নাঈম খান, রকিব আহমদ, সুমন মিয়া, মোস্তাফিজুর রহমান, আশরাফুল ইসলাম নৌশাদ, আশরাফ উদ্দিন প্রমূখ।
উল্লেখ্য, গত শনিবার কলেজের অনিয়মিত ছাত্র সিয়াম আহমেদ (২০) কয়েকজন বহিরাগতকে সাথে নিয়ে কলেজে ঢুকে ছাত্রীদের কমনরুমের দিকে গিয়ে এক ছাত্রীকে যৌন হয়রানিসহ মোবাইল ফোনে ছবি তোলার চেষ্টা চালায়। এতে উপাধ্যক্ষ শামছুজ্জামান খান ও ক্রীড়া শিক্ষক জাকারিয়া চৌধুরী বাঁধা দিলে তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ সময় শিক্ষার্থীরা এগিয়ে গেলে বখাটেরা পালিয়ে যায়। পরে বানিয়াচং পুলিশ কলেজে গেলে উপাধ্যক্ষ বাদী হয়ে এজাহার দেন। ৪ দিন অতিবাহিত হলেও পুলিশ নামীয় আসামী সিয়ামসহ কাউকে গ্রেফতার করতে পারেনি। এতে শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারী বিক্ষুব্ধ হয়ে গতকাল প্রতিবাদী কর্মসূচীতে ক্যাম্পাসসহ সামনের সড়ক উত্তাল করে তুলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com