মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে মসজিদের ইমাম সহ আহত ১০

  • আপডেট টাইম রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯
  • ৬৩৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে মসজিদের ইমাম সহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। শনিবার সকালে উপজেলার চৌমুহনী ইউনিয়ানের বিঞ্চুপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হুমায়ুন কবির (২৬), সাহেরা বেগম (৪৫), আলী আজম (৭০), আব্দুল কাদির (৩৫), রেশমা (১৯), আছমা (১৭) ও নাছিমা (৩০) কে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত ইমাম হুমায়ুন কবির জানান, একই গ্রামের জসিম ও আক্তার মিয়ার সঙ্গে তাদের একটি জায়গা নিয়ে বিরোধ চলছে। এ ঘটনায় তার বাবা বাদি হয়ে জসিমদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মুর্শেদ আলম তদন্ত করছেন।
শনিবার সকালে জসিম ও তার লোকজন বিরোধ ওই জায়গা থেকে বাশ কাটতে গেলে হুমায়ুন কবিরের মা বাধা দেয়। এ সময় জসিম তার ভাই আক্তার মিয়া সহ তাদের লোকজন তাদের বাড়িতে উঠে তাদের উপর হামলা করে। তাদের হামলায় হুমায়ুন কবির তার মা সাহেরা বেগম, বাবা আলী আজম, বড় ভাই আব্দুল কাদির, বোন রেশমা, আছমা, নাছিমা আহত হয়।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মুর্শেদ আলম জানান, একটি জায়গা নিয়ে দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছে। বিষয়টি অনেকবার সমাধান করার উদ্যোগ নিয়েছি কিন্তু উভয় পক্ষ এগিয়ে আসেনি। তবে সংঘর্ষের ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com