মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

আ.লীগের প্রাণ হচ্ছে তৃণমূলের নেতাকর্মীরা-এমপি আবু জাহির

  • আপডেট টাইম শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯
  • ৭৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, বঙ্গবন্ধু হত্যার বিচার দাবিতে রাস্তায় আন্দোলন করতে দেওয়া হয়নি। পারিবারিকভাবেও জাতির পিতার মৃত্যুবার্ষিকী পালন করতে দেয়নি রাজাকার-আলবদরের উত্তরসূরীরা। এরপর দীর্ঘদিন জেলায় জেলায় ঘুরে দলকে আজকেই এই জায়গায় নিয়ে এসেছেন জাতির জনকের কন্যা আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ আজ অত্যন্ত সুসংগঠিত। দেশের জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে বার বার নির্বাচিত করেছে। বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। উন্নয়ন কাজ চলছে দ্রুত গতিতে। এই ধারাবাহিকতা ধরে রাখতে সকল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গতকাল শুক্রবার সন্ধ্যায় মাধবপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরো বলেন, দলের উর্ধ্বে কেউ নয়। সকল নেতাকর্মীকেই দলের গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক কার্যক্রমে অংশ নিতে হবে। কেউ চেইন অব কমান্ডের বাইরে গিয়ে রাজনীতি করলে সেটা সংগঠনে গ্রহণযোগ্য হবে না। মনে রাখতে হবে, যে যে অবস্থানেই থাকুক না কেন, আওয়ামী লীগের প্রাণ হচ্ছেন তৃণমূলের নেতাকর্মীরা।
তিনি বলেন, আওয়ামী লীগের অভিভাবক জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর নির্দেশেই দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আসবেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনে। তিনি যে সিদ্ধান্ত দেবেন তাই আমরা মাথা পেতে নেব। এ সময় জেলা আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে প্রতিটি পর্যায়ের নেতাকর্মীকে প্রস্তুতি নেয়ার আহবান জানান এমপি আবু জাহির।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ মোঃ মুসলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ¦ আতিকুর রহমানের পরিচালনায় বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি।
এছাড়াও বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল ফজল, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ও আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যানন মর্তুজা হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালেহ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, হবিগঞ্জ পৌর আওয়াম লীগের সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, শ্রীধাম দাশ গুপ্ত, যুগ্ম সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, আলাউদ্দিন প্রমুখ।
এছাড়াও মাধবপুর উপজেলার ১১টি ইউনিয়ন এবং একটি পৌরসভা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন। সভার শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরাবতা পালন ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com