বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

পইল গ্রামে খড়ের গাদা পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষের লোকজন

  • আপডেট টাইম বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯
  • ৭৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পূর্ব বিরোধের জেরে হবিগঞ্জ সদর উপজেলার পইল-পাইকপাড়া গ্রামে এক ব্যক্তির খড়ের গাদা পুড়িয়ে দেয় প্রতিপক্ষ। খড়ের মালিক কুদ্দুছ মিয়া এর প্রতিবাদ করায় গত সোমবার রাতে তার বাড়িতে প্রতিপক্ষরা হামলা চালিয়ে ভাংচুর করেছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় লোকজন ও কুদ্দুছ মিয়া জানান, গত রবিবার প্রতিপক্ষের লোকজন রাতের আধারে খড়ের গাদা আগুন দিয়ে পুড়িয়ে দেন। এ ঘটনার প্রতিবাদ করলে তারা সোমবার কুদ্দুছ মিয়ার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। ঘটনাটি কুদ্দুছ মিয়া স্থানীয় নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের অবগত করেন। এতে আরো ক্ষিপ্ত হয়ে তারা বিভিন্নভাবে হুমকি প্রদান করছেন। কুদ্দুছ মিয়া জানান, তিনি ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com