বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ কানাইপুর ব্রীজ সংলগ্ন স্থানে বিপদজনক গর্ত ॥ দুর্ঘটনার আশংকা

  • আপডেট টাইম সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯
  • ৬৬১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ-বানিয়াচং সড়কের হরিপুর ও কানাইপুর সীমান্তে ব্রীজের একটি বিপদজনক গর্তের কারনে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশংকা রয়েছে। এ ব্যাপারে এই রাস্তা দিয়ে চলাচলকারী লোকজন নবীগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন।
জানা যায়, নবীগঞ্জ পৌরসভা কর্তৃপক্ষ পৌর এলাকার কানাইপুর নামক স্থানে পৌর পানির ট্যাকিং রিজার্ভার স্থাপনের কাজ শুরু করেন প্রায় বছর খানেক আগে। এ সময় নবীগঞ্জ-বানিয়াচং রাস্তার পাশ দিয়ে মাটি খুড়ে পানির পাইপ বসানোর সময় ঐ ব্রীজ সংলগ্ন স্থানের বেশ জায়গা মাটি ভরাট না করে ফাকা রয়ে যায়। এখানে একটি পৌরসভার বিদ্যুতের খুটিও রয়েছে। এ জায়গাটি ফাকা থাকার কারনে এ রাস্তা দিয়ে চলাচলের সময় অনেক পথচারী ঐ গর্তে পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হন। ইতিমধ্যে পথচারী ও বাইসাইকেল চালক ঐ গর্তে পড়ে দর্ঘটনার শিকার হন। যেকোন সময় আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে অনেকেই ধারনা করছেন। এ ব্যাপারে সাধারন মানুষ জরুরী ভিত্তিতে ঐ গর্ত ভরাট করার জন্য নবীগঞ্জ পৌরসভার দৃষ্টি আকর্ষন করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com