বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখলের চেষ্টা

  • আপডেট টাইম সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯
  • ৬৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ভোরের কাগজ হবিগঞ্জ প্রতিনিধি মোঃ আব্দুস সালামের উপর হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আব্দুস সালামের একটি জমি জোরপূর্বক দখলে চেষ্টা চালিয়েছে। এ ব্যাপারে মোঃ আব্দুস সালাম লাখাই উপজেলার ফুলবাড়িয়া গ্রামের রেনু মিয়া গংদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়ে এসআই রাজিবকে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার দায়িত্ব দেন লাখাই থানার ওসি। অভিযোগে আব্দুস সালাম উল্লেখ করেন ১৯৭৯ সালে লাখাই উপজেলার ফুলবাড়িয়া সাকিনের তাজুল ইসলামের কাছ থেকে তার চাচা আব্দুল হক কাটিয়ারা মৌজার জেএলনং-৬২, খতিয়ান নং-৩৪৮, দাগ নং-১৩৯৪ এ ৩১ শতক আমন জমি ক্রয় করেন। পরে জমির কিছু অংশ সড়কে পড়ে যায়। অবশিষ্ট ২৭ শতক ভূমিতে তিনি ধানচাষ করে আসছেন। কিন্তু একটি কুচক্রী মহল তার জমিটি জোরপূর্বক দখলের পায়তারা করে। এ প্রেক্ষিতে আব্দুস সালাম গত বছরের ৮ জানুয়ারি বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে দরখাস্ত মামলা দায়ের করলে তা পরবর্তীতে মিস মামলায় রূপান্তরিত হয়ে গত ৫ মার্চ বিজ্ঞ আদালত বিবাদীদের বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন। আব্দুস সালাম ২১ নভেম্বর সকাল ১১টায় শ্রমিক নিয়ে জমিতে আগাছা পরিষ্কার করতে গেলে রেনু মিয়া গং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আব্দু সালামের উপর হামলা চালায়। এ সময় আব্দুস সালাম আত্মরক্ষার্থে শোর চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাতে দুর্বৃত্তদের কবল থেকে রক্ষা করেন। ওই সময় দুর্বৃত্তরা তাকে পুনরায় জমিতে গেলে প্রাণে হত্যার হুমকি দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com