বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে ফেনসিডিল ভর্তি প্রাইভেট কার সহ আটক ২

  • আপডেট টাইম সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯
  • ৬২৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে প্রাইভেটকার ভর্তি ফেনসিডিল সহ সংঘবদ্ধ মাদক চোরাকারবারীদলের ২ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে উপজেলার তেলিয়াপাড়া রেল ষ্টেশন এলাকা থেকে জনতার সহায়তায় সড়কে বেরিকেট দিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল- নরসিংদী জেলা সদরের উত্তর সাটিরপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে মোঃ শরীফ মিয়া (৩৩) ও একই এলাকার আব্দুল মোতালেবের ছেলে আবু বক্কর সিদ্দিক (২৫)। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ জানান গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক গোলাম মোস্তাফা ও এসআই রাকিবুল হাসান ওই স্থানে অভিযান চালিয়ে জনতার সহায়তায় হলুদ রঙের ঢাকামেট্টো-প-১৪-৫৮৩৩ প্রাইভেটকার আটক করে। এ সময় প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল সহ উল্লেখিত ২ মাদক চোরাকারবারীকে গ্রেফতার করে। এ সময় পুলিশের উপ¯ি’তি টের পেয়ে অপর মাদক চোরাকারবারীরা পালিয়ে যায়। এ ব্যাপারে এসআই রাকিবুল হাসান বাদী হয়ে গ্রেফতার ২ মাদক চোরাকারবারীর নাম ও পলাতকদের নাম উল্লেখ করে মাধবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com