বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে ডাকাতি মামলার এক আসামী ৩৫ বছর পর গ্রেপ্তার

  • আপডেট টাইম সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯
  • ৬৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের ডাকাতি মামলায় সাজাপ্রাপ্ত আসামী ৩৫ বছর পর অবশেষে সদর থানার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে শ্রীমঙ্গল থেকে আটক হয়েছে। গত শনিবার রাতে সদর থানার পুলিশ ও শ্রীমঙ্গল র‌্যাব-৯ এর একটি দল ওই এলাকার একটি চা-বাগান থেকে সাজাপ্রাপ্ত আসামী তাহের মিয়া (৫৫) কে আটক করে। সে সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের সুঘর গ্রামের তুরাব আলীর পুত্র। সদর থানায় ওসি (অপারেশন) দৌস মোহাম্মদ জানান, ১৯৮৯ সালের একটি ডাকাতির মামলায় হবিগঞ্জের মহকুমা আদালত থেকে তার বিরুদ্ধে ১০ বছরের সাজা ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড প্রদান করেন। এর পর থেকে তাহের এলাকা ছেড়ে বিভিন্ন নাম ব্যবহার করে বিভিন্ন স্থানে জিবিকা নির্বাহ করে আসছিল। সম্প্রতি সে শ্রীমঙ্গল একটি চা-শ্রমিকের কাজ নেয়। গতকাল রবিবার বিকেলে আদালতে মাধ্যমে তাকে জেল হাততে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com