বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে ব্যাপক তদারকি ৭ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯
  • ৬৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার সকাল থেকে পরিচালিত এ অভিযানে নগরীর শায়েস্তানগর, অনন্তপুর, স্টাফ কোয়ার্টার, ইনাতাবাদ, শ্যামলী, পুরানামুন্সেফী, সংকর সহ চৌধুরীবাজার এলাকায় দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে ব্যাপক তদারকি কার্যক্রম চালানো হয়। এ সময় ইনাতাবাদ এলাকায় পেয়েজের মূল্য ২২০ টাকা রাখায় রিজভিয়া স্টোরকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মেয়াদহীন পন্য রাখার অপরাধে চৌধুরী বাজার এলাকায় সুবিনয় স্টোরকে ২ হাজার টাকা এবং প্রীতুষ পালকে আরো ১ হাজার টাকা জরিমানা করা হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সার্বিক সহায়তায় ছিলেন এএসআই উগ্য এর নেতৃতে হবিগঞ্জ জেলা পুলিশের একটি টিম। এ সময় অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতামূলক লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। বাজার স্থিতিশীল রাখারা স্বার্থে প্রতিদিন এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com