বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

দেবপাড়ায় ফরিদ গাজীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯
  • ৫৯৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর সাবেক মন্ত্রী ও সাবেক এমপি দেওয়ান ফরিদ গাজীর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দেবপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও দেবপাড়া ইউ/পি চেয়ারম্যান আব্দুল মোহিত চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলুল করিমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক রবিন্দ্র কুমার পাল, গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাওছার আলম, দেবপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সজ্জাত মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত মেম্বার, আওয়ামীলীগ নেতা তারা মিয়া, আব্দুল মান্নান, কমরু মিয়া, সফিক মিয়া, শ্যামল চন্দ্র পাল, মোস্তফা মিয়া, লিলু মিয়া চৌধুরী, রফিক মিয়া, আব্দুর রহমান, শিপলু মেম্বার, নুরুল ইসলাম কমলা, দরবেশ মিয়া, মো. সাদ মিয়া, দেবপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক মুহিবুর রহমান রুকুদ, উপজেলা যুবলীগ নেতা খসরু আহমেদ সাজু, বশির আহমেদ মেম্বার, ইউনিয়ন যুবলীগ নেতা জুয়েল আহমদ, আজাদ মিয়া, জাবেদ মিয়া, খায়রুল মিয়া, এনামুল হক, কুতুব উদ্দিন, লিটন আহমেদ, শফিকুর রহমান মুন্না ছাত্রলীগ নেতা মোজাম্মেল হোসেন, নুরুল আহমেদ রিয়ান, পারভেজ আহমেদ, রুমান আহমেদ। বক্তৃতায় সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি বলেন, দেওয়ান ফরিদ গাজী ছিলেন আজীবন গণতন্ত্রী ও মুক্তিযোদ্ধের চেতনায় আপাদমস্তক বিশ্বাসী বঙ্গবন্ধুর আদর্শের একনিষ্ঠ কর্মী। তিনি বলেন, মৃত্যুর পূর্বমহুূর্ত পর্যন্ত আমার বাবা দেওয়ান ফরিদ গাজী নবীগঞ্জ-বাহুবল তথা বৃহত্তর সিলেটবাসীর জীবনমান উন্নয়নে কাজ করে গেছেন। তার অসমাপ্ত কাজ বাস্তবায়নে আমি নিরলস ভাবে কাজ করে যাব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com