শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জে তৌহিদ চৌধুরীর নেতৃত্বে তারেক রহমানের জন্মদিন পালন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯
  • ৬১১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে গতকাল বুধবার বিকাল ৫ টায় নবীগঞ্জ শহরের নতুন বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে নবীগঞ্জ সরকারী কলেজ ছাত্রদলের পক্ষ থেকে আলোচন সভা ও কেক কাটার মধ্য দিয়ে পালন করা হয়েছে। হবিগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য ও নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের অন্যতম ছাত্রনেতা তৌহিদ চৌধুরীর সভাপতিত্বে ও ছাত্রদল নেতা কয়েছ আহমেদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক স্কুল বিষয়ক সম্পাদাক, সাহেল আহমেদ। অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, নবীগঞ্জ পৌর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক হেলাল আহমেদ, ও সাবেক ছাত্রনেতা শেখ সাইদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, কলেজ ছাত্রদল নেতা, রাব্বি আহমেদ চৌধুরী, বশির আহমেদ তুষার, শুভ আহমেদ, অভি আহমেদ, ইমরান আহমেদ, সপু, আমির আলী, ওসমান মিয়া, নিরব আহমেদ, পারভেজ আহমেদ, দেলোয়ার আহমেদ, অনিক আহমেদ, রায়হান আহমেদ প্রমুখ।
এ সময় বক্তারা, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র পুণ প্রতিষ্টা ও দেশ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরিয়ে আনার জন্য আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত থাকার আহব্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com