বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে ট্রাকের ধাক্কায় সাংবাদিক ফরিয়াদ চৌধুরীসহ আহত ২

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ মে, ২০১৪
  • ৪৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের থানা রোড এলাকায় ট্রাকের ধাক্কায় হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদসহ ২ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় রিকশাচালক আব্দুল কদ্দুসকে (৫০) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আব্দুল কদ্দুস হবিগঞ্জ সদর উপজেলার যমুনাবাদ গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে।
হাসপাতাল সূত্রে জানা যায়- সোমবার বেলা ২টায় সাংবাদিক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ তার কোর্ট স্টেশনস্থ বাসা থেকে রিকশায় করে একটি বিয়ে অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথিমধ্যে থানা রোড এলাকায় পৌছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক রিকশাটিকে চাপা দেয়। এতে সাংবাদিক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ চিটকে রাস্তার পাশে পড়ে আহত হন। ট্রাকের চাপায় রিকশা চালক আব্দুল কদ্দুস গুরুতর আহত হয়েছে। ধুমড়েমুছড়ে গেছে রিক্সাটি। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন আহত ফরিয়াদ চৌধুরী ও রিক্সা চালককে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com