বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের

চৌধুরী বাজারে পেয়াজের মুল্য বেশি রাখার দায়ে দোকানীকে জরিমানা

  • আপডেট টাইম সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯
  • ৬৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের সদর উপজেলার চৌধুরী বাজারে অভিযান চালিয়ে ২টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল রবিবার দুপুরে পরিচালিত এ অভিযানে চৌধুরী বাজারে পেয়াজের মূল্য তদারকিকালে মের্সাস রাহুল এন্ড রতœজিত স্টোরে গিয়ে দেখা যায় মূল্য তালিকায় প্রতি কেজি পেয়াজের মূল্য ২১৫ টাকা করে লেখা হয়েছে। উল্লেখ্য, গতকাল চৌধুরী বাজারে পেয়াজের প্রকৃত মূল্য পাইকারী বাজারে ২০০ টাকা এবং খুচরা বাজারে ২০৫-২১০ টাকার মধ্যে ছিলো। এ সময় ওই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনের ধারা ৪০ অনুসারে ২ হাজার টাকা জারিমানা আরোপ করা হয়। এছাড়াও একই দিনে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য উৎপাদন, মিষ্টিতে ব্যাপক পরিমাণ পোকা ও ঢাকানাবিহীন খাদ্য রাখার অপরাধে শ্রী শ্রী লক্ষী নারায়ণ মিষ্টান্নকে আরো ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন হবিগঞ্জ জেলা পুলিশের একটি টিম। এ সময় অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতামূলক লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। নিরাপদ খাদ্য ও পণ্য নিশ্চিত করা এবং বাজার স্থিতিশীল রাখারা স্বার্থে প্রতিদিন এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com