মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

লাখাইয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৩
  • ৫৪৫ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ উপজেলার মনতৈল গ্রামে রিয়া আক্তার (৬) নামে এক শিশু পানিতে ডুবে মারা গেছে। সে ওই গ্রামের আব্দুল হামিদের কন্যা। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দুপুরে । স্থানীয়রা জানায়, ওই দিন দুপুর ১টার দিকে রিয়াকে নিয়ে তার দাদী হবিগঞ্জ-লাখাই রোডের সংলগ্ন মনতৈল গ্রামের পার্শ্ববর্তী “সরকারি” নামক একটি পুকুরে গোসল করতে যায়। এ সময় তাকে পুকুর পাড়ে বসে রেখে দাদী গোসল করতে পুকুরে নামে। এ সুযোগে রিয়া পুকুরে পড়ে ডুবে যায়। গোসল শেষে দাদী রিয়াকে পুকর পাড়ে না দেখে শোর চিৎকার শুরু করেন। পরে লোকজন এসে পুকুর থেকে রিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। তার মৃত্যুতে প্রতিবেশিদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com