শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মুজিব বর্ষ’ উদযাপনের লক্ষ্যে মেয়র মোঃ মিজানুর রহমানের মতবিনিময়

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯
  • ৬৫৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে ‘মুজিব বর্ষ’ উদযাপনের লক্ষ্যে শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান। বৃহস্পতিবার দুপুর ১২ টায় হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০১০-২০২১ সালে ‘মুজিব বর্ষ’ পালনের কর্মসূচী সম্পর্কে মতামত ও পরামর্শ উপস্থাপিত হয়। মেয়র মিজানুর রহমান মিজান বলেন, যার জন্ম না হলে এ দেশের জন্ম হতো না সেই জাতীর জনক বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী আমরা এমনভাবে পালন করতে চাই যা’ চির স্মরনীয় হয়ে থাকে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, মোঃ আব্দুল আউয়াল মজনু, মোঃ আলমগীর ও শেখ মোঃ উম্মেদ আলী শামীম, হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মোঃ ফজলুর রহমান, রোটারিয়ান ফনীভূষন দাসসহ হবিগঞ্জ পৌর এলাকার বিভিন্ন সাংস্কৃতিক ও নাট্য সংগঠন, সমাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ ও শহরের গন্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, আগামী ২০২০ সালের ১৭ ই মার্চ হতে ২০২১ সালের ২৬ শে মার্চ পর্যন্ত সারা বাংলাদেশে পালিত হবে ‘মুজিব বর্ষ’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com