শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জে নিরাপদ মাতৃত্ব দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ মে, ২০১৪
  • ৬৬২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে নিরাপদ মার্তৃত্ব দিবস ২০১৪ সফল করার লক্ষ্যে মা-মনি প্রকল্পের উদ্যোগে গতকাল সোমবার সকালে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অর্ধেন্দু দেবের সভাপতিত্বে এবং মা-মনির উপজেলা সমন্বয়কারী মোহাম্মদ রায়হানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা মা ও শিশু কর্মকর্তা ডাঃ নগেন্দ্র কুমার দাশ,ডাঃ জাকির হোসেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটি এম নুরুল ইসলাম খেজুর, সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, ইউপি চেয়ারম্যান এডঃ জাবেদ আলী, মোঃ ছাইম উদ্দিন, উপজেলা পঃ পঃ কর্মকর্তা শাহাদাত হোসেন, ক্লিনিক ম্যানেজার, সৈয়দ মনিরুল হক, মেডিকেল টেকনোলজিষ্ট অজিত কুমার দাশ, মা-মনি টেকনিক্যাল অফিসার অঞ্জন কুমার চৌধুরী প্রমূখ। সভায় আগামী ২৮ মে নিরাপদ মার্তৃত্ব দিবস সুন্দর ও সুষ্টভাবে পালনের জন্য সকলের সহযোগীতা কামনা করা হয়। এছাড়া বিগত বছর নবীগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নে সন্তান প্রসবকালীন সময়ে ১২ জন মায়ের মৃত্যুর সরজমিন গিয়ে প্রতিবেদন তৈরীর জন্য ২টি টীম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com