শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

নবীগঞ্জ দীঘলবাক ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠন

  • আপডেট টাইম শনিবার, ৯ নভেম্বর, ২০১৯
  • ৫৭৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বিকাল ৪টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে উক্ত ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল বারিক রনি’র সভাপতিত্বে ও যুবদল নেতা শাহীন আহমেদের পরিচালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক সরফরাজ আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে সিনিয়র যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান শেফু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউ/পি চেয়ারম্যান খালেদ আহমেদ পাঠান, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ ছালিক মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মজিদুল করিম মজিদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য আমির হুসেন, মোরশেদ আহমেদ, গোলাম ইয়াজদানী শামীম, ফুলখাছ মিয়া, শাহ মোস্তাকিম আলী, বিএনপি নেতা এড. ইলিয়াছ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাহ রুহেল আহমেদ। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সোহেল রিপন চৌধুরী, উপজেলা শ্রমিকদল সাধারণ সম্পাদক মনর উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক হারুনুর রশীদ জারুন, পৌর ছাত্রদলের সাবেক সভাপদি মোশাহিদ আলম মুরাদ, উপজেলা ছাত্রদল নেতা রায়েছ আহমেদ চৌধুরী, মোঃ জিতু মিয়া সেন্টু, আব্দুল বাছিত রাসেল। ইউনিয়ন বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ফজলুল হক মনি, ছাদিক মিয়া মেম্বার, ফখরু মিয়া মেম্বার, লেবু মিয়া, ফারুক মিয়া, আনছার মিয়া, ইউসুফ আলী মেম্বার প্রমুখ। সভায় উক্ত ইউনিয়নের ৯টি ওয়ার্ডের উপস্থিত নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে এড. মোঃ ইলিয়াছ মিয়াকে আহবায়ক ও আব্দুল বারীক রনিকে সিনিয়র যুগ্ম আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। উক্ত সভায় বিএনপি ভাইস চেয়ারম্যান, সাবেক এমপি, সাবেক মন্ত্রী ও অভিবক্ত ঢাকার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com