শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে র‌্যাবের অভিযান পৌণে ৭লাখ টাকা মূল্যের ৯৭ কেজি গাঁজা উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ৫ মে, ২০১৪
  • ৫০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা থেকে র‌্যাব অভিযান চালিয়ে ৯৭ কেজি গাঁজা উদ্ধার করেছে। উদ্ধারকৃত গাঁজার মূল্য ৭লাখ ৭৬ হাজার টাকা।
র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার সানা শামীনুর রহমানের নেতৃত্বে গত ৩ মে দিবাগত রাতে মাধবপুর উপজেলায় অভিযান চালায়। এ সময় র‌্যাব মাধবপুর-মনতলা সড়ক দিয়ে যাবার ময় গসনাগর গ্রামের নিকট রাত সাড়ে ১২ টার দিকে রাস্তার উপর ওই গাঁজা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে গাঁজা উদ্ধার করে শ্রীমঙ্গল ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। উদ্ধারকৃত গাঁজা মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসায়ীরা পাচারের উদ্দেশ্যে ওই স্থানে বস্তা ভর্তি গাঁজা নিয়ে অপেক্ষা করছিল। এ সময় র‌্যাবের উপস্থিতি আঁচ করতে পেরে এরা গাঁজা রেখে সটকে পড়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com