মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

৪’শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সেলিমকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ

  • আপডেট টাইম শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯
  • ৫৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাদক বিক্রিকালে হবিগঞ্জ শহরের ঘোষপাড়া এলাকা থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিম মিয়াকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। এ সময় তার নিকট থেকে ৪’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী সেলিম ২নং পুল এলাকার বড় বহুলা গ্রামের মৃত মশ্বব আলীর পুত্র।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গোয়েন্দা পুলিশের ওসি মানিকুল ইসলামের নেতৃত্বে এসআই দেবাশিষ তালুকদার ও এসআই মোজাম্মেল মিয়াসহ এক দল পুলিশ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে মাদক বিক্রিকালে সেলিমকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে পিছ ৪’শ ইয়াবা উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে, আটককৃত মাদক ব্যবসায়ী সেলিম বিভিন্ন স্থানে পুলিশের সোর্স সহ ভিন্ন ভিন্ন পরিচয় দিয়ে অপরাধ জগতের একচ্ছত্র আধিপত্য বিস্তার করে।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা মানিকুল ইসলাম আটকের ঘটনা সত্যতা নিশ্চিত করেন বলেন আটককৃত মাদক ব্যবসায়ী সেলিমের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, তার বিরুদ্ধে র‌্যাব, গোয়েন্দা পুলিশ, থানা পুলিশের হাতে বিভিন্ন সময় ধরা পড়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে বেশকটি মামলা রয়েছে। এর মধ্যে ৩টি বিচারাধীন বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com