বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে ৬ ক্যান্সার আক্রান্তের হাতে ৩ লাখ টাকার চেক তুলে দিলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯
  • ৫৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর ও শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা ছয় ক্যান্সার আক্রান্ত রোগীর হাতে ৫০ হাজার করে মোট ৩ লাখ টাকা সরকারি সহায়তার চেক তুলে দিয়েছেন এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। “ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীর আর্থিক সহায়তা” কর্মসূচির আওতায় সমাজসেবা অধিদপ্তর এই সহায়তা প্রদান করেছে। গতকাল বুধবার রোগী ও তাদের স্বজনদের হাতে আনুষ্ঠানিকভাবে চেক হস্তান্তর করেন এমপি আবু জাহির। এ সময় সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন ও পইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাহেব আলী উপস্থিত ছিলেন।
সহায়তাপ্রাপ্ত রোগীরা হলেন-শায়েস্তাগঞ্জ উপজেলার চরহামুয়া গ্রামের নূরুল ইসলামের ছেলে আবুল কালাম, সদর উপজেলার বারা পইল গ্রামের আরছর উল্লার ছেলে আরিফ মিয়া, পইল ফুলবাড়ি এলাকার আইয়ুব আলীর মেয়ে হেনা আক্তার, রিচি গ্রামের সিদ্দিক আলীর স্ত্রী ফুল বানু, ছোট বহুলা গ্রামের আব্দুল জলিলের স্ত্রী মারিয়া আক্তার ও চরগাঁও গ্রামের দোলা মিয়ার ছেলে ছাদিকুর রহমান।
সহায়তাপ্রাপ্ত আবুল কালাম বলেন, দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে চিকিৎসায় তার সর্বস্ব শেষ হওয়ার পথে। সরকারি ৫০ হাজার টাকা সহায়তা পাওয়ায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি আবু জাহির এর এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
চেক হস্তান্তরকালে অসুস্থ রোগীদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস দেন এমপি আবু জাহির।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com