সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

লাখাইয়ের বুল্লা ইউনিয়নের বিভিন্ন স্থানে বিট পুলিশিং এর সভা

  • আপডেট টাইম বুধবার, ৬ নভেম্বর, ২০১৯
  • ৫৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ের হাওর বেষ্টিত বুল্লা ইউনিয়ন বিট পুলিশিং এলাকায় মাদনা বাজারে বিট পুলিশিং সভা ও এসইএসডিপি উচ্চ বিদ্যালয় এবং ভবানীপুর হাই স্কুল এন্ড কলেজের ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে সচেতনতামূলক সভায় অনুষ্ঠত হয়েছে। পৃথক ৩টি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সার্কেল) মোঃ রবিউল ইসলাম। লাখাই থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের সভাপতিত্বে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) অজয় চন্দ্র দেব পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক রফিকুল ইসলাম চৌধুরী (তুহিন), বেগুন মাদনা এসইএসওপি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডাঃ এমএ ওয়াহাব। অন্যান্যের বক্তব্য রাখেন ভবানীপুর হাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লক্ষী রানী চক্রবর্তী, নবীগঞ্জের ইনাতগঞ্জ ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক নেপাল চন্দ্র দাস, আবু বক্কর সিদ্দিকী, ওয়াসিনুল বাবু, ইউপি সদস্য নুরুজ মিয়া, শিক্ষক সোহেল রানা তালুকদার, এসআই সফিকুল ইসলাম, ইউপি সদস্য সাজু মিয়া, পল্লীচিকিৎসক জসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সুনীল সরকার, পল্লী চিকিৎসক অমূল্য রায় প্রমূখ। পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সার্কেল) মোঃ রবিউল ইসলাম বলেন, লাখাইয়ের হাওর অঞ্চলের প্রকৃতির পরিবেশগুলো যেমন সুন্দর। তেমনি এই অঞ্চলে মানুষগুলো মন মানুষিকতা ভাল। কিন্তু অর্থাঞ্চলে তুচ্ছ বিষয় নিয়ে গ্রাম্য দাঙ্গা, ঝগড়া বিবাদ হয়ে থাকে। এই দাঙ্গার কারণে এলাকার যেমন অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তেমনি সামাজিক ভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই দাঙ্গার কারণে লাখাইসহ হবিগঞ্জ জেলাবাসির বাহিরে সুনাম নষ্ট হচ্ছে। তাই আমাদের দাঙ্গা প্রতিরোধ করতে হবে। দাঙ্গা প্রতিরোধ হলে সমাজ জীবনে শাস্তি ফিরে আসবে। তিনি আরো বলেন, বাল্য বিবাহ আমাদের সমাজের একটি ব্যধি। বাল্য বিবাহর জীবনকে অকাল শেষ করে দেয়। তাই ছাত্রছাত্রীসহ সকলে মিলে বাল্য বিবাহ প্রতিরোধ করতে হবে। এছাড়াও সভাগুলো অতিরিক্ত পুলিশ সুপার স্কুল, কলেজের শিক্ষার্থীসহ অভিভাবকদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সমাধানের আশ^াস দেন। অনুষ্ঠান শেষে পুলিশ সুপারের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে খাতা বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com