সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে অনৈতিক কাজে বাঁধা দেওয়ায় দেবর ও চাচা শ্বশুরের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম বুধবার, ৬ নভেম্বর, ২০১৯
  • ৫৭০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের হালিতলা গ্রামে অনৈতিক কাজে বাঁধা দেওয়ায় দুই দেবর ও চাচা শশুরের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেছেন, এক গৃহবধূ। দুই দেবর ও চাচা শ্বশুর ওই গৃহবধূর অসামাজিক কাজে বাঁধা দেওয়ায় তাদের উপর ক্ষিপ্ত হয়ে মিথ্যা মামলাটি দায়ের করেন বলে অভিযোগ করেছেন। সুত্রে জানা যায়, ওই মহিলা দীর্ঘ দিন ধরে এলাকায় অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছে। তার স্বামী বাহিরে চাকুরীতে থাকায় ঘরে বাহিরের অপরিচিত লোকদের আসা যাওয়া প্রতিনিয়ত সে নিজেও শহরের বিভিন্ন জায়গায় দিনরাতে অবাধ চলাফেরা করে আসছে। এলাকার লোকজন বিভিন্ন কথা বলতে থাকে। মান সম্মান রক্ষার জন্য দেবর ও চাচা শ্বশুর ওই গৃহবধূকে বুঝাতে গেলে তাদের প্রতি উত্তেজিত হয়ে অকথ্য ভাষায় গালি গালাজ ও মামলার হুমকি দিত। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে দুই দেবর ও চাচা শ্বশুরের বিরুদ্ধে শ্লীলতাহানি করেছে আদালতে এক মামলা দায়ের করেন। এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধি, এই মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ জানান। তারা বলেন, এই মহিলা আজ থেকে কয়েক বছর পূর্বে তার নিজ শ্বশুরের উপরেও এরকম জঘণ্য মিথ্যা অপবাদ দিয়ে মানবাধিকারে অভিযোগ দায়ের করেন।
এই মহিলার বিরুদ্ধে মান ইজ্জতের ভয়ে কেউ কিছু বলতে সাহস পাচ্ছেনা না, কেউ কিছু বলতে গেলেই তাকে নারী নির্যাতন মামলার হুমকি দিয়ে যাচ্ছে। গ্রামবাসী ওই মহিলার বিরোদ্ধে প্রশাসনীক ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃংখলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com