বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ডিজিটাল পদ্ধতিতে হবিগঞ্জ পৌরসভায় ভাতা বিতরণ উদ্বোধন করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯
  • ৫৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বাসিন্দা প্রায় ২ হাজার লোকের মাঝে ডিজিটাল পদ্ধতিতে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীসহ বিভিন্ন ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। এতে ভাতা গ্রহীতাদের দুর্ভোগ লাঘবের পাশাপাশি থাকবে না কোন অনিয়মের সুযোগ।
গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে সামাজিক নিরাপত্ত্বা বেষ্টনীর আওতায় ডিজিটাল পদ্ধতিতে ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এমপি আবু জাহির। জেলা সমাজসেবা কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান। সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক হাবিবুর রহমান। এছাড়াও পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ পৌর এলাকার বাসিন্দা প্রায় ২ হাজার বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীসহ বিভিন্ন ভাতাভোগীর তালিকা অনলাইনে সংরক্ষণ করা হয়েছে। সঠিক সময়ে তাদের মোবাইল নাম্বারের অ্যাকাউন্টে পৌঁছে যাবে নির্দিষ্ট পরিমাণ টাকা। এতে সাধারণ মানুষের ভাতা গ্রহণে দুর্ভোগ লাঘবের পাশাপশি অনিয়মের সুযোগ থাকবে না।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এমপি আবু জাহির বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষকে সহজভাবে সবধরণের সেবা প্রদান করতে চায়। সরকারি দপ্তরগুলোতে আধুনিকায়নের মাধ্যমে মানুষের দোড়গোড়ায় পৌঁছে দেয়া হচ্ছে সরকারি সুবিধা। এরই ধারাবাহিকতায় ভাতাভোগীদের মাঝে টাকা বিতরণে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা হয়েছে। তিনি আরো বলেন, বর্তমান সরকার বছরের শুরুতেই বিনামূল্যে বই প্রদানের পাশাপাশি শিক্ষার্থীদেরকে দিয়ে যাচ্ছে উপবৃত্তি। যে কারণে অস্বচ্ছল পরিবারের সন্তানেরাও এখন উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে। এ সময় সকলের সন্তানকে নিয়মিত স্কুলে পাঠানোর পরামর্শ দেন এমপি আবু জাহির।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com