বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ চুনারুঘাটে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯
  • ৫৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোটার ॥ চুনারুঘাটের সাতছড়ি উদ্যান এলাকা থেকে মাদক ব্যবসায়ী মিথুন (২৭) কে গ্রেফতার ও ৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র‌্যাব। র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্প এর সূত্রে জানা গেছে, একটি মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে চুনারুঘাট উপজেলাসহ হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকে। উক্ত তথ্যের ভিত্তিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল গতকাল সোয়া ৫ টার দিকে চুনারুঘাট থানাধীন সাতছড়ি জাতীয় উদ্যান সংলগ্ন মসজিদ মার্কেটের মোস্তাফা হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মিথুন তাতী (২৭) কে আটক করা হয়। সে সাতছড়ি গ্রামের মাধায় তাতীএরন পুত্র। এ সময় তার নিকট থেকে ৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১লাখ ৯০ হাজার টাকা। এ ব্যাপারে চুনারুঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com