বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ পৌর মেয়র মিজানকে নাতিরাবাদ নবসনা’র সংবর্ধনা

  • আপডেট টাইম শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯
  • ৬১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের নাতিরাবাদ নবসনা’র উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র মিজানুর রহমান মিজানকে এক বিশাল সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষ্যে গত বুধবার নাতিরাবাদ মাঠে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়। সাবেক পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও নাতিরাবাদ গ্রাম পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক আব্দুুল খালেক টেনুর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ বিপিএম-পিপিএম।
বক্তব্য রাখেন, হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মাসুক আলী, বিশিষ্ট মুরুব্বি শমসু মিয়া, সাবেক পৌর কাউন্সিলর মোঃ সামছু মিয়া, নাগুড়া ফার্ম উচ্চ বিদ্যালয়েল অবসরপ্রাপ্ত শিক্ষক নিতেন্দ্র সূত্রধর, হবিগঞ্জ পৌর কাউন্সিলর বেগম খালেদা জুয়েল, আব্দুল আওয়াল মজনু, গৌতম কুমার রায়, বিশিষ্ট মুরুব্বি আমিনুল ইসলাম রফিক, ফখরুল আলম বাবুল, সিরাজুল ইসলাম মনফর, আব্দুল মন্নাফ, হোসাইন আহমেদ কাজল, আব্দুস সালাম, কামরুজ্জামান স্বপন, আব্দুল খালেক, সফর আলী, আব্দুল ওয়াহেদ ফরিদ, মোঃ কদর আলী, মোঃ কিম্মত আলী। আলোচনা সভা শেষে এলাকার মুরব্বিয়ান ও যুবসমাজ হবিগঞ্জ পৌর মেয়র মিজানুর রহমান মিজানকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, পুলিশ জনগণের বন্ধু এই বিষয়টি মাথায় নিয়ে আমি কাজ করে যাচ্ছি। এক সময় হবিগঞ্জ দাঙ্গার জন্য বিখ্যাত ছিল। কিন্তু বর্তমান সময়ে অভিভাবকদের সচেতনতা ও শিক্ষার কল্যাণে তা কমে যাচ্ছে। যে কারণে এক প্রতিবেদনে দেখা গেছে গত বছরের তুলনায় এই বছর মামলা কমে এসেছে।
সংবর্ধিত ব্যক্তি মেয়র মিজানুর রহমান মিজান বলেন, আমি আপনাদের ঋণে আবদ্ধ। আমি চির দিন আপনাদের কল্যাণে কাজ করে যেতে চাই। সেই জন্য আপনাদের সকলের সহযোগিতা ও আন্তরিকতা দরকার। আশা করি আমার সকল কাজে অতীতের মতো ভবিষ্যতেই আপনাদের পাশে পাব। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com